বাংলাদেশের কাছে করোনার ভ্যাকসিন চেয়েছে বলিভিয়া ও হাঙ্গেরি - The News Lion

বাংলাদেশের কাছে করোনার ভ্যাকসিন চেয়েছে বলিভিয়া ও হাঙ্গেরি

 


ঢাকা প্রতিনিধি : ইউরোপের দেশ হাঙ্গেরি ৫ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চেয়েছে বাংলাদেশের কাছে। এ ছাড়া বলিভিয়ার পক্ষ থেকেও ভ্যাকসিন সহায়তা চেয়েছে। এমন তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  আজ রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি। 


 প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইউরোপের দেশ হাঙ্গেরি পাঁচ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চেয়েছে বাংলাদেশের কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনে বাংলাদেশ থেকে সেটি পাঠানো হবে। এছাড়া বলিভিয়ার পক্ষ থেকেও বাংলাদেশের কাছে ভ্যাকসিন সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।  তিনি আরো বলেন, পৃথিবীর ৩৫টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন কেনার চুক্তি করেছে।


 আর ২২টি দেশ ভ্যাকসিন কিনেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।  টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। তারা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে।’  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.